শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামের দুই ব্যক্তিকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা। শনিবার (১ আগস্ট) উপজেলার শতখালী গ্রামে যশোর-মাগুরা মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী করিম মোল্লা,সিদ্দিক মোল্লা ও অদুৎ বিশ্বাস সাংবাদিকদের কাছে অভিযোগ করেন বলেন, নিরপরাধ দুই ব্যক্তিকে পরিকল্পিতভাবে মাদক মামলায় জড়ানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন বছির তরফদার। তিনি অভিযোগ করে বলেন, জীবন হোসেন ও জাকারিয়া নামে দুই ব্যক্তি রাত প্রায় ১১টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ছান্দাড়া গ্রামে পৌঁছালে সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকের নেতৃত্বে ৮-৯ জন তাদের পথরোধ করেন। এরপর মোটরসাইকেল থামিয়ে তাদের কাছে ইয়াবা রয়েছে বলে অভিযোগ তুলে লোহার রড ও হকিস্টিক দিয়ে মারধর করা হয়।
তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীরা শালিখা থানায় খবর দেন। পরে তাদের ইয়াবাসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করেন তিনি।
যুবদল কর্মী আসিফ সিকদার অভিযোগ করে বলেন, ঢাকা কাফরুলে যুবদল কর্মী হত্যা মামলার আসামি জিয়াউর রহমান রাজু সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাকের নিকট আত্মীয়। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর মোস্তাক এলাকায় একটি বাহিনী গড়ে তুলে বিভিন্ন অপকর্মে জড়িত এবং এলাকায় অস্থিরতা সৃষ্টি করছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান মোস্তাকের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। অভিযোগ প্রমাণিত হলে নিরপরাধ ব্যক্তিকে মাদক দিয়ে ফাঁসানো বা ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
Aminur / Aminur
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন