আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি অশ্লীল ও বিকৃত ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান যে, রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ হিসেবে তার মাথার ছবি অন্য একজনের শরীরে বসিয়ে এই ভুয়া ও অশ্লীল ভিডিও তৈরি ও প্রচার করা হচ্ছে। একে তিনি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।
এ ঘটনায় ইতিমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ডিজিটাল আলামত সংরক্ষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে। সরকারের একটি বিশেষায়িত সংস্থা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করছে।
যাচাই-বাছাই ছাড়া কোনো ভুয়া বা বিভ্রান্তিকর এআই-নির্মিত ভিডিও, ছবি বা তথ্য শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Aminur / Aminur
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন