নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শেষ হয়েছে। এ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমিতে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় গত ২৬ জুলাই থেকে শুরু হয় ৭ দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’।
শনিবার বিকেলে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির হল রুমে সহকারি বন সংরক্ষক কাজী ইশতিয়াক রহমানের সভাপতিত্বে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ^াস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আহসান মাহমুদ রাসেল, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির ও সহকারি কমিশনার লিখন কুমার রায়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার মো: আব্দুল রাকিবিল বারী। এ সময় বন বিভাগের কর্মী মো: হাসান খান,আব্দুল ওয়াহাব, মো: কবীর হোসেন,রহমত হোসেন,মুক্তাদীর হোসেন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
বক্তারা প্রতিটি পরিবারে কমপক্ষে একটি করে গাছ লাগানোর তাগিদ দিয়ে চলতি বর্ষা মৌসুমে সকলকে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণে এগিয়ে আসার অনুরোধ জানান। সমাপনী অনুষ্ঠানে নার্সারীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পপি নার্সারী, মা নার্সারী ও গোপাল নার্সারীর স্বত্ত¡াধিকারীদেরকে ক্রেস্ট প্রদান এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেলায় স্থানীয় ও আঞ্চলিক বিভিন্ন নার্সারির মালিকরা অংশগ্রহণ করেন। এ মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শিত ও বিক্রি করার জন্য ১৪টি স্টলে বসে।
Aminur / Aminur
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন