সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল
সাবেক মন্ত্রী, শিক্ষানুরাগী, সমাজসেবক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মানিকগঞ্জ -৩ আসনের সাবেক এমপি হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের বড় পয়লা বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে বিএনপির সিঙ্গাপুরন্থ মানিকগঞ্জ শাখার সভাপতি ও সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমানের সার্বিক সহযোগিতায়, বরাইদ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন,সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, মানিকগঞ্জ সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিমন,সাটুরিয়া উপজেলা কৃষক দলের সভাপতি মো. বরকত মল্লিক,উপজেলা যুবদলের আহ্বায়ক আমীর হামজা, সদস্যসচিব ফরিদ হোসেন,শিবালয় উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা,সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাদ্দাম হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম হারুনার রশিদ খান মুন্নু ছিলেন আদর্শ, সততা ও ত্যাগের রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাজনৈতিক জীবনে তিনি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর কর্মময় জীবন, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
পরে গোপালপুর হাফেজিয়া ফুরকানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ আল হেলালীর পরিচালনায় মরহুম হারুনার রশিদ খান মুন্নুর রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে খাবার গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’