দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা
ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্দরপুর এলাকায় পুকুরের মাছ রক্ষা করতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে এক প্রবাসীর পরিবার।
শনিবার ফেনীর দাগনভূঞায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বিবি আমেনা অসুস্থ থাকায় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্বামী আবদুর রাজ্জাক এবং ছেলে প্রবাসী মীর হোসেন।
তারা অভিযোগ করেন, গত ৩০ জুলাই বিকেলে সারাদিনের বৃষ্টিতে তাদের মালিকানাধীন পুকুরের মাছ বেরিয়ে যেতে থাকলে মীর হোসেন পুকুরপাড়ে জাল দিয়ে মাছ রক্ষার চেষ্টা করেন।
এ সময় পূর্বের জমি-সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা জাল কেটে ফেলে। এর প্রতিবাদ করলে জাকের হোসেন, খোকন, আবদুর রহমান, পপি, শিউলি ও শিল্পীসহ অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, হামলায় মীর হোসেন, আবদুর রাজ্জাক ও বিবি আমেনা গুরুতর আহত হন। তাদের মধ্যে কয়েকজনের হাত ভেঙে যায় এবং ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, হামলার সময় বিবি আমেনার গলায় থাকা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় অভিযুক্তরা ভবিষ্যতে প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে দাবি করা হয়। ভুক্তভোগী পরিবার জানায়, এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার