পটিয়ায় ক্লার্ক নেতা তোহা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম, মানববন্ধন
চট্টগ্রামের পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২ আগস্ট) সকাল ১০টায় পটিয়া আদালত প্রাঙ্গণের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আদালত বর্জনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা অভিযোগ করেন, আইন পেশার সঙ্গে সম্পৃক্ত একজন দায়িত্বশীল সংগঠন নেতাকে নৃশংসভাবে হত্যা করা হলেও এখনো সব আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তারা দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য দেন সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, মো. এখরাম, মো. মোজাফফর, মো. আইযুব, বিধান আচার্য, মিন্টু চক্রবর্তী ও মো. হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরাও মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন