ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাসওয়ার্ড জটিলতায় বন্দি কুড়িগ্রাম হাসপাতালের স্বাস্থ্য সেবা: কোটি কোটি টাকার সরঞ্জাম অচল, দুর্ভোগে রোগীরা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২৬ দুপুর ১:২৯

পাসওয়ার্ডের জটিলতায় দীর্ঘ ৬-৭ বছর ধরে সচল করা যায়নি কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালের কোটি কোটি টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জামাদি। সরকারি এ হাসপাতালের অব্যবহৃত যন্ত্রপাতি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও রোগীদের চিকিৎসা নিতে ছুটতে হচ্ছে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে। অপরদিকে অভিযোগ উঠেছে, এসব অব্যবহৃত সরঞ্জামাদিকে ‘ব্যবহৃত’ দেখিয়ে বিল তোলা হয়েছে কোটি কোটি টাকা এবং বাকি বিল উত্তোলনের জন্য এখনও চলছে জোর তদবির।

সরেজমিনে দেখা যায়, উত্তরবঙ্গের দারিদ্র্যপীড়িত কুড়িগ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্মিত এই হাসপাতালের নতুন ও পুরোনো ভবনে ধুলোর আস্তরণ পড়ে আছে অপারেশন থিয়েটার, ইটিটি-ইকো মেশিন, পোর্টেবল এক্স-রে, এন্ডোস্কোপি, ডায়াথার্মি, ইনফিউশন পাম্প ও মেজর অর্থোপেডিক সেটসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতির ওপর।

অনুসন্ধানে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে জনস্বাস্থ্য ও পুষ্টি সেক্টর কর্মসূচির আওতায় ৩২ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকার ১৯৩টি চিকিৎসা সরঞ্জাম কেনার টেন্ডার দেওয়া হয়। সরবরাহের কাজ পায় মেসার্স মাইক্রো ট্রেডার্স ও হারামান এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদার প্রতিষ্ঠান। ২০১৯ সালের ১৯ মার্চ এসব মালামাল সার্ভে কমিটি বুঝে নেওয়ার পর হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট প্ল্যান হতে প্রাপ্ত ১২ কোটির বরাদ্দ থেকে ১৭২টি সরঞ্জামের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১১ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করা হয়।

যন্ত্রপাতিগুলো আজ পর্যন্ত সচল না হলেও ২০২৫ সালের ১২ জুন তৎকালীন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ এসব মালামাল সচল দেখিয়ে বাকি বিল পরিশোধের সুপারিশ করেন। এ নিয়ে একই বছরের ১৯ আগস্ট তিন সদস্যের একটি যাচাই-বাছাই ও পরিদর্শন কমিটি গঠিত হলেও দীর্ঘদিনেও সেই প্রতিবেদন আলোর মুখ দেখেনি।

হাসপাতালে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের দাবি, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসায়িক স্বার্থে এবং ঘুষ লেনদেনের মাধ্যমে সাবেক ও বর্তমান কিছু কর্মকর্তা এই মেশিনগুলো অচল করে রেখেছেন। যেখানে সরকারি হাসপাতালে ২০০ টাকায় ইকো ও ৮০০ টাকায় ইটিটি করা সম্ভব, সেখানে রোগীদের বাইরের ক্লিনিকে দুই থেকে তিন গুণ বেশি টাকা খরচ করতে হচ্ছে।

বাকি বিল না পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান পাসওয়ার্ড দিচ্ছে না উল্লেখ করে কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূরে নেওয়াজ আহমেদ স্বীকার করেন, সাবেক দায়িত্বরত কর্মকর্তাদের গাফিলতির কারণেই সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছে। তবে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত এসব যন্ত্রপাতি চালুর আশ্বাস দেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান