জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা সহ্য করা হবে না: মাওলানা আমিনুল ইসলাম
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কোনো টালবাহানা করতে দেওয়া হবে না উল্লেখ করে বক্তারা বলেছেন, এই রায় বাস্তবায়নে অবহেলা করলে এর ফল ভালো হবে না। একই সঙ্গে সরকার জাতীয় নির্বাচন মেনে নিয়ে গণভোটের রায়কে উপেক্ষা করায় দেশের সচেতন জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে বড়লেখা উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত গণমিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
সমাবেশে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জুলাই গণহত্যার সাথে জড়িতদের এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর দোসরদের বিচার দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানানো হয়। একই সাথে শহীদ ওসমান বিন হাদীর হত্যাকারীদের বিচার, গণরায়ের প্রতিফলন ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবিও তোলা হয়।
পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গণমিছিলটি আব্দুল আলী ট্রেড সেন্টার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এমাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোহাইমিন এবং ছাত্রশিবির উপজেলা উত্তর শাখা সভাপতি হানজালা আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য হেলাল উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা সভাপতি মো. কামাল উদ্দিন, শুরা সদস্য আব্দুস সামাদ, পৌরসভা সভাপতি জুবের আহমদ, শুরা সদস্য মাওলানা আলিম উদ্দিন ও মো. আবু তাহেরসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন