লাকসামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবশে
জুলাই আন্দোলনে গণহত্যায় সম্পৃক্ত ফ্যাসিস্টদের বিচার, রায় র্কাযকর করা এবং জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবশে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে লাকসাম পৌরসভা ও উপজেলা জামায়াতের উদ্যোগে শনিবার (১ আগস্ট) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে গণমিছিলটি বের হয়। দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক রোড চত্বরে সমাবেশের মাধ্যমে র্কমসূচি শেষ হয়। গণমিছিল ও সমাবেশে লাকসাম পৌরসভা ও উপজেলা জামায়াতের হাজারো নেতার্কমী স্বতঃর্স্ফূত অংশগ্রহণ করেন।
উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও পৌরসভা সেক্রেটারি লেকচারার মাওলানা শহীদ উল্লাহর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী সরকারকে উদ্দেশ্যে করে বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে এ দেশের ১৮ কোটি মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। জুলাই আন্দোলন না হলে আপনারা ক্ষমতায় আসতে পারতেন না। জনগণের ভাষা বুঝে জুলাই সনদ বাস্তবায়ন করুন। তত্ত্বাবধায়ক সরকারের মতো আপনারা জুলাই সনদও বাস্তবায়ন করবেন, তবে জনগণের ক্ষতি না করে, আমরা অবিলম্বে জুলহাস সড়ক বাস্তবায়ন করুন। এতে দেশ ও দেশের জনগণ উপকৃত হবে। এদেশের মানুষরে সাথে গাদ্দারি করবেন না। ফ্যাসিস্ট সরকার কিভাবে নামাতে হয়, এদেশের ছাত্র-জনতা বুঝে গেছে। তাই জনগণের রায় মেনে নিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদশে সুপ্রিম র্কোটের আইনজীবী, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, জামায়াত মনোনীত লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল, ইসলামী ছাত্রশিবরি কুুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি জাহিদুর রহমান চৌধুরী প্রমুখ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ