মাতৃদুগ্ধের গুরুত্বে পূর্বধলায় র্যালি-আলোচনা সভা
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় র্যালি ও আলোচনা সভার মাধ্যমে মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। বক্তারা বলেছেন, জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ নিশ্চিত করা শিশুর সুস্থ বৃদ্ধি, পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’ প্রতিপাদ্যে রোববার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বাস্তবায়নে অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে পূর্বধলা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চিকিৎসক, স্বাস্থ্য কর্মকর্তা, নার্সিং কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাতৃদুগ্ধ শিশুর জন্য সবচেয়ে নিরাপদ, পূর্ণাঙ্গ ও পুষ্টিকর খাদ্য। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জন্মের পরপরই শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম বলেন, শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুর জন্য মায়ের দুধই সর্বোত্তম খাদ্য। এটি শিশুর প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ বিষয়ে মায়েদের পাশাপাশি পরিবারের সদস্যদেরও সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে গাইনি কনসালটেন্ট ফাইজা বিনতে চৌধুরী, শিশু কনসালটেন্ট ডা. খোকন চৌধুরী, অর্থোপেডিক্স কনসালটেন্ট ডা. আনোয়ার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার তাপসী রংমা ও বাবলি রংমা, নার্সিং সুপারভাইজার শামছুন্নাহার, নার্সিং ইনচার্জ রুমা সাহা, সেকামো ইনচার্জ গোলাম মোস্তফা, স্টোর কিপার গোলাম মোস্তফা, পরিসংখ্যানবিদ সাধনা রুরাম, প্রধান অফিস সহকারী মুসাবিনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছর ১ থেকে ৭ আগস্ট বিশ্বজুড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়। মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করা এবং মায়েদের বুকের দুধ খাওয়াতে উৎসাহিত করাই এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied