ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২-৮-২০২৬ দুপুর ৪:২২

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান নাচোল পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন করেছেন।

​২ আগস্ট (রবিবার) সকালে দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে প্রথমে তিনি নাচোল পৌর এলাকার মারকাজুল উলুম সালেহা বেগম নূরাণী মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসাটির ৪ তলা ভিতবিশিষ্ট ৩ তলা ভবনের নির্মাণকাজ ও শ্রেণী কক্ষে  গিয়ে লেখা পড়ার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

​এরপর ২০২৫-২৬ অর্থ বছরের এডিবি (ADP) প্রকল্পের বরাদ্দ থেকে নাচোল পৌরসভার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক  উদ্বোধন করেন তিনি।

​কাজগুলো হলো পৌরসভার ৯নং ওয়ার্ড কন্যানগর মহাল্লার সরকারি কবরস্থানে যাওয়ার কাঁচা রাস্তা ব্রিক সলিং করুন।

৭নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার সাবেক কাউন্সিলর মতিউর এর বাড়ি থেকে প্রফেসর ইসলাম উদ্দিনের বাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন ও সিসি রাস্তা। ​বাসস্ট্যান্ড এলাকায় বিসমিল্লাহ অফসেট প্রেস থেকে রাযিয়ার বাড়ি পর্যন্ত সিসি রাস্তা। এবং ​নাচোল কেন্দ্রীয় সরকারি কবরস্থানে যাওয়ার কাঁচা রাস্তা সিসি নির্মাণের কাজ।

​উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের সাথে স্থানীয় প্রশাসন ও পৌরসভার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস, উপজেলা প্রকৌশলী সাদেকুল ইসলাম, জামায়াতের উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী ও পৌর আমীর মনিরুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম।

​উদ্বোধনী শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এমপি ড. মু. মিজানুর রহমান উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর কঠোর তাগিদ দেন।

তিনি বলেন, কাজের গুণগত মানের ব্যাপারে কোনো প্রকার আপস করা হবে না। ইট, বালি, রড ও সিমেন্টসহ সকল নির্মাণসামগ্রীর মান যেন শতভাগ নিশ্চিত থাকে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক নজর রাখতে হবে। কাজের ক্ষেত্রে যেকোনো অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না।"

​তিনি আরও বলেন , কবরস্থানের পাশাপাশি প্রতিটি মসজিদ, মন্দির ও গির্জার যাতায়াত ব্যবস্থা এবং উন্নয়ন কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। পৌরসভার সার্বিক উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করার এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

এমএসএম / এমএসএম

নগরকান্দায় নিখোঁজের ছয় ঘণ্টা পর দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নেত্রকোণায় আদর্শ সোসাইটি উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযানে সুধী সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম শাহ আমানত সেতু ট্রাফিক ইন্সপেক্টর তুহিনের ‘চা খরচ’ লাখ টাকা!

টুঙ্গিপাড়ায় মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ৩৮ কর্মীর হাতে ইউনিফর্ম

(সিআরএ)'র আহ্বায়ক কমিটি ঘোষণা রুবেল আহ্বায়ক সাইফুদ্দিন রমিজ সদস্য সচিব

​রাণীনগরে রেলওয়ের দোকানঘরের খাজনা কমানোর দাবিতে মানববন্ধন

পুলিশের উপস্হিতিতে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়া আসামি এসকে শফিকের জামিন লাভ

মধুখালীতে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মাসুদুর রহমানের পরিচিতি সভা

দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায় সংবর্ধনা

হেড়লাইন- মগনামা সোনালী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দীর্ঘ হবে : মির্জা ফখরুল

যশোরে এনআইডি তৈরির কথা বলে এইচএসসি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ–ছাত্রদল নেতা গ্রেপ্তার

নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান