যশোরে এনআইডি তৈরির কথা বলে এইচএসসি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ–ছাত্রদল নেতা গ্রেপ্তার
যশোরের চৌগাছা উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির কাজে সহযোগিতার কথা বলে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সরকারি কলেজ শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চৌগাছা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। শনিবার (১আগষ্ট) সকালে জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য অভিযুক্ত রাব্বির সঙ্গে চৌগাছা শহরে যান তিনি। অভিযোগে বলা হয়েছে, সেদিন উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকা সত্ত্বেও রাব্বি মেয়েটিকে উপজেলার ৪নং ওয়ার্ডের নিরিবিলিপাড়া এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে বাড়িতে ফিরে ভুক্তভোগী ঘটনাটি পরিবারের সদস্যদের জানান। এরপর তাঁর মা শনিবার রাতেই চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিলে পরপরই অভিযান চালিয়ে আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে চৌগাছা থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মামুনুর রশিদ, পিপিএমকে কল করলে তিনি তার মুঠোফনে “সকালের সময়কে” জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
অপর দিকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে অভিযুক্তের কারো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ