ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মগনামা সোনালী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২৬ দুপুর ৪:২৯

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা সোনালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাতটি পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মো. নুরুল আজিম বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন চেয়ার প্রতীকের নুরুল আবছার। সহসভাপতি পদে হাঁস প্রতীক নিয়ে হুমায়ন কবির এবং সাধারণ সম্পাদক পদে দেওয়ালঘড়ি প্রতীক নিয়ে নাছির উদ্দিন নির্বাচিত হন। এ দুই পদে তাঁদের প্রতিদ্বন্দ্বী ছিলেন যথাক্রমে প্রজাপতি প্রতীকের শাহ জাহান আলম এবং ফুটবল প্রতীকের মো. নুরুল আলম।

অর্থ সম্পাদক পদে তালাচাবি প্রতীক নিয়ে তারেক হোছাইন ইমরান বিজয়ী হন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জগ প্রতীকের মো. নুরুল আজিম। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন প্রার্থী। এর মধ্যে ভোটারদের প্রত্যক্ষ ভোটে মই প্রতীকের মো. নুরুন্নবী, মোরগ প্রতীকের এস এম ফোরকান এবং টিউবওয়েল প্রতীকের মুহাম্মদ নুরুল আবছার নির্বাচিত হন। আম প্রতীকের আতাউল হায়দার রুবেল পরাজিত হন।

নির্বাচন পরিচালনা সূত্রে জানা যায়, মোট ২৭৪ জন ভোটারের মধ্যে ২৫৭ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটকেন্দ্র পরিদর্শন করেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী এবং পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। নির্বাচন উপলক্ষে গ্রাম পুলিশ ও পেকুয়া থানা পুলিশের সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন। ভোটার, ব্যবসায়ী ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো নির্বাচনী পরিবেশ ছিল প্রাণবন্ত।

ভোট গণনা শেষে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এদিকে নির্বাচন চলাকালে সোনালী বাজারের নৈশপ্রহরী জসিম উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান