দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায় সংবর্ধনা
দীর্ঘ কর্মজীবন শেষে বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইব্রাহিমকে এক আবেগঘন ও অশ্রুসিক্ত আয়োজনের মধ্য দিয়ে রাজকীয় সম্মাননায় বিদায় সংবর্ধনা দিয়েছে কোনাবাড়ী থানা পুলিশ।
রোববার (২ আগস্ট) দুপুরে কোনাবাড়ী থানা প্রাঙ্গণে সহকর্মীদের উদ্যোগে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অবসর গ্রহণ উপলক্ষে থানা প্রাঙ্গণ ও বিশেষ গাড়ি বর্ণিল ফুলে সুসজ্জিত করা হয়। কর্মজীবনের শেষ দিনে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের ভূয়সী প্রশংসা করে স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠান শেষে এএসআই ইব্রাহিমকে ফুল দিয়ে সাজানো একটি সুসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় সহকর্মীরা তাঁকে ফুল ছিটিয়ে বিদায় জানান এবং অনেককে অশ্রুসিক্ত নয়নে দেখা যায়।
এএসআই ইব্রাহিম ১৯৯৭ সালের ১ অক্টোবর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ২৯ বছর ৭ মাস সফলতার সাথে দায়িত্ব পালন শেষে তিনি গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা থেকে অবসর নেন। তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার সিংগারদিঘী গ্রামের আশরব আলীর ছেলে।
বিদায়লগ্নে আবেগঘন বক্তব্যে এএসআই ইব্রাহিম বলেন, “দীর্ঘ সময় ধরে সততার সাথে দেশ ও জনগণের সেবা করার চেষ্টা করেছি। সহকর্মীদের এই ভালোবাসায় আমি অত্যন্ত অভিভূত। জীবনের এই বিশেষ মুহূর্তটি আমার আজীবন মনে থাকবে।”
থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, পুলিশে সৎ ও নিষ্ঠাবান সদস্যদের দায়িত্বশীল কাজের প্রতি সম্মান জানাতেই এই রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়েছে, যা নতুন কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল