টুঙ্গিপাড়ায় মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ৩৮ কর্মীর হাতে ইউনিফর্ম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর এলাকায় মশার উপদ্রব কমানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করতে ৩৮ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে পৌরসভার লোগো ও নামসংবলিত ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় টুঙ্গিপাড়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউনিফর্মগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহির উদ্দিন এবং পৌর উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন।
অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহির উদ্দিন বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের নির্ধারিত পোশাক থাকলে সাধারণ মানুষ সহজেই তাদের শনাক্ত করতে পারবেন। এতে কর্মীদের দায়িত্ববোধ বাড়বে এবং পৌর এলাকার ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, “পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে পরিবেশ সুন্দর থাকবে, মশার উপদ্রব কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পৌরসভা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা পরিচ্ছন্নতা কর্মীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
পৌরসভার এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ইউনিফর্ম ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান আরও উন্নত হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied