নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার
পিরোজপুরের জিয়ানগরে বসতভিটায় রাতের আঁধারে দোকানঘর স্থাপনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবী তাদের ক্রয়কৃত জমিতে প্রায় ২১ বছর ধরে বসবাস করে আসছিলেন। জমিটি সম্প্রতি প্রতিবেশী দুই ব্যাক্তি দাবী করলে একাধিকবার মিমাংসা করার চেষ্টা করা হলেও তা না মেনে উল্টো ঘটিয়েছেন এ কান্ড। দিচ্ছেন জীবননাশের হুমকিও।
পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামের ৫৫ বছর বয়সী মোসাম্মৎ হিরন বেগম এর কথা। তার স্বামী আশ্রাফ আলী সরদার (৬২) পেশায় একজন জেলে। সে পার্শ্ববর্তী চন্ডিপুর গ্রামের নদীতীরবর্তী এলাকার বাসিন্দা। তাদের বসতভিটা নদী ভাঙ্গনের কবলে পড়ে বিলিন হওয়ার পথে। নদী ভাঙ্গনে পুরোপুরি বিলিন হওয়ার ভয়ে পরিবারের সঞ্চয়কৃত টাকা দিয়ে ২০০৫ সালসহ বিভিন্ন সময়ে বাবার বাড়ির পাসে প্রায় ২৯ শতাংশের একটি জমি ক্রয় করেন হিরন বেগমের পরিবার। এই জেলে দম্পত্তির দুটি ছেলে ও চারটি মেয়ে সন্তান রয়েছে।
সম্প্রতি বেশকিছুদিন ধরে পশ্চিম বালিপাড়া গ্রামের বাসিন্দা মো: সিদ্দিক বয়াতী (৬০) ও মো: মোতালেব শেখ (৫৮) তাদের ক্রয়কৃত জমি হিসেবে দাবী করেন। এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যদের নামে আদালতে সম্প্রতি দুটি মামলাও করেন অভিযুক্তরা। এ নিয়ে দুপক্ষের বিরোধ সৃষ্টি হলে ভুক্তভোগী পরিবারের করা থানায় একটি সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার মিমাংসার চেষ্টা করা হলেও তা মানেননি অভিযুক্ত সিদ্দিক বয়াতী ও মোতালেব শেখ।
পরে গত জুলাই মাসের ২৮ তারিখ রাতে সিদ্দিক ও মোতালেবসহ ১০ থেকে ১৫জন মিলে জমিতে থাকা বেড়া ভেঙে পুরোনো একটি দোকানঘর এনে ওই জমিতে স্থাপন করেন। এসময় ভুক্তভোগীরা টের পেয়ে বাঁধা দিলে তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে তাড়া দেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই প্রতিবেদককে জানান, দলিয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে তাদের জমি দখলের চেষ্টা করছেন। ভুক্তভোগী ও স্থানীয়রা প্রশাসনের কাছে সুঠু বিচার দাবী করছেন।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা জানান, আমাদের নামে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধি জানান, দুপক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মিমাংসা করার চেষ্টা করবো।
ইন্দুরকালি থানার অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত