১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির এই নতুন মূল্য ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নির্ধারিত এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। সংস্থাটি জানিয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দাম বহাল থাকবে।
এমএসএম / এমএসএম
তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটিতে না দেওয়ার সিদ্ধান্ত
সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম
বিদেশে চিকিৎসায় পূর্বানুমোদন ছাড়াই ৩০ হাজার ডলার নিতে পারবেন বাংলাদেশিরা
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি, ৪ দিন সময় চায় মালিকপক্ষ
চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা
৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির
মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ
১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে যমুনা অয়েল
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬ শতাংশ, বড় হয়েছে অপ্রচলিত বাজার
শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের
প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের
সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ
সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ
Link Copied