গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান
শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে ‘মৌলিক সাংবাদিকতা ও নৈতিক প্রতিবেদন’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল কনভেনশন হলে জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৮০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পরিচয় পর্বে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া এবং পরে মূল আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মো. কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) তানিয়া তাবাসসুমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষে দেবাশীষ রঞ্জন সরকার শিশু সুরক্ষা, শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
কর্মশালায় সাংবাদিকতার মৌলিক নীতিমালা, তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেক, ডিজিটাল যুগে দায়িত্বশীল সংবাদ পরিবেশন, গণমাধ্যমের স্বাধীনতা এবং নৈতিক প্রতিবেদন তৈরির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী তার বক্তব্যে সাংবাদিকতার মূল আদর্শ তুলে ধরে বলেন, রাষ্ট্র ও ক্ষমতাবানদের প্রশ্ন করা এবং তাদের জবাবদিহিতার আওতায় আনাই হলো সাংবাদিকতার প্রধান কাজ। বিগত সময়ের দালাল সাংবাদিকতা ও তৈলমর্দনের সংস্কৃতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, এসব অপতৎপরতা স্বৈরাচারী শাসনকে দীর্ঘায়িত করে, তাই কোনো অপশক্তির কাছে সাংবাদিকতাকে কখনো পরাজিত হতে দেওয়া যাবে না। বক্তারা আরও বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে স্বাধীন, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার কোনো বিকল্প নেই এবং ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা প্রতিরোধে সাংবাদিকদের সর্বদা সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানের একটি বিশেষ উল্লেখযোগ্য দিক ছিল, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়াকে জাতীয় প্রেসক্লাবের ‘সহযোগী সদস্যপদ’ প্রদান। আলোচনার শুরুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির ঘোষণা দেন এবং অন্য অতিথিদের সাথে নিয়ে তার হাতে সনদ তুলে দেন। এই সম্মাননা গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, সাংবাদিক সমাজের এই ভালোবাসা ও স্বীকৃতি তাকে জনকল্যাণে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
দায়িত্বশীল, মানবিক ও নৈতিক সাংবাদিকতা বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ