ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ২-৮-২০২৬ বিকাল ৬:১

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল ও ধেররা বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২ আগস্ট) দুপুরে পরিচালিত অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য তৈরির অপরাধে রয়েল বেকারিকে ১০ হাজার ও মনি ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়া অক্সিজেন সিলিন্ডার বিক্রি ও সংরক্ষণের দায়ে ভাই ভাই গ্যাস এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানা করেন। প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান