ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ২-৮-২০২৬ বিকাল ৬:২

জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন "কালাই প্রেসক্লাব" এর দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় কালাই প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল সদস্যদের সম্মতিতে ১৩ সদস্য বিশিষ্ট  নতুন কার্যনির্বাহী
কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ-এর কালাই উপজেলা প্রতিনিধি অ্যাডভোকেট নাফিউৎজামান তালুকদার ডলার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভি অনলাইনের (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) প্রতিনিধি  ও দৈনিক রূপালী বাংলাদেশের কালাই উপজেলা প্রতিনিধি সজিবুল ইসলাম পাভেল।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি  মিজানুর রহমান (দৈনিক ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক- আব্দুন নুর নাহিদ (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক- ফারুখ হোসেন (দৈনিক মুক্ত খবর), দপ্তর সম্পাদক- আসাদুজ্জামান নয়ন (দৈনিক ভোরের দর্পণ), প্রচার ও প্রকাশনা  সম্পাদক- তানজীর আহমেদ সাকিব (দৈনিক সরেজমিন), আইন বিষয়ক সম্পাদক- আবু বকর সিদ্দিক (দৈনিক প্রতিদিনের সংবাদ), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক লিটন তালুকদার (দৈনিক স্বদেশ বিচিত্রা) এবং অর্থ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (দৈনিক উত্তরের দর্পণ)।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম (ঢাকা ক্যানভাস), আব্দুল হাই (বাংলা এডিশন) এবং আরমান হোসেন (টাইমস টুডে)।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত কালাই প্রেসক্লাব দীর্ঘদিন ধরে উপজেলার সাংবাদিকদের অন্যতম পেশাজীবী সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ