ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২-৮-২০২৬ বিকাল ৬:৪

নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্যদের বঞ্চিত করে অবৈধভাবে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ২ আগস্ট দুপুরে ধামইরহাট বাজারের একটি কোচিং সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে মো. আবির হাসান মিলন তার লিখিত বক্তব্যে  বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিয়ম করে তথ্য গোপন করে প্রকৃত দাতা সদস্যদের না জানিয়ে গোপনে এডহক কমিটির নাম প্রস্তাব বোর্ডে পাঠান। এডহক কমিটি ৩ থেকে ৬ মাসের হলেও তারা ২ বছর পার করে আবারও একই কৌশলে বিধি বহির্ভূতভাবে কমিটির গঠনের চেষ্টা চালাচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং বিদ্যালয়ে জমি দাতা পরিবারের যে কাউকে সভাপতি হিসেবে দেখতে চাই, এ সময় তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের  তহবিল তছরুপ, ভর্তি ও অন্যান্য খাতের আদায়কৃত অর্থের অনিয়ম সহ নিজের পছন্দের রাজনৈতিক ব্যক্তিদের কমিটির রাখার অভিযোগ করেন। 
তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন,‘যারা কমিটিতে থাকতে বিদ্যালয়ে এসে ইচ্ছাপোষন করেছে ক্যাবলমাত্র তাদেরই নাম প্রেরণ করা হয়েছে, যাদের অন্তর্ভূক্ত করার দাবী করেছে প্রাক্তন শিক্ষার্থীরা, তারা কেউ কমিটির থাকার ইচ্ছাপোষন করে নাই বা আমাকে জানায়নি, আমার বিরুদ্ধে এসব অভিযোগ সঠিক নয়।’
সম্মেলনে অভিভাবক সাখাওয়াত হোসেন, প্রাক্তন শিক্ষার্থী মোজাফফর রহমান বাবু, মো. আবু সাঈদ, মেহেদী হাসান, মুন্না মোরশেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান