বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত
নেত্রকোনা বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা ছাত্রদল কর্তৃক বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের জোবায়েদ হোসেনকে সভাপতি ও শাকিব তালুকদারকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদনের পর আনন্দ মিছিল ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বারহাট্টা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ মিছিল বের করা হয়। মিছিলটি বারহাট্টা উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন বারহাট্টা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আক্কাছ আলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মনিরুজ্জামান লালু,আলতাবুর রহমান হানিফ, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু, উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল খায়ের তালুকদার,, সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদির খান, সিনিয়র যুগ্ন আহবায়ক জিয়াউল হক জিয়া, ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব সাজরুল ইসলাম, বারহাট্টা সরকারি কলেজের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর হাসান মুন্নাসহ আরো অনেকে।
আনন্দ মিছিল শেষে বক্তারা তাদের বক্তব্যে বলেন, জেলা ছাত্রদল কর্তৃক ঘোষিত কমিটির মাধ্যমে বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান হবে।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন