শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি মাহমুদুল হক রুবেল
শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের টহল ও জরুরি সেবার কার্যক্রম আরও গতিশীল করতে একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে।
২ আগস্ট রোববার ঝিনাইগাতী থানা চত্বরে অনুষ্ঠানিকভাবে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলের প্রয়াত পিতা ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট এর অর্থায়নে এই পিকআপ ভ্যান উপহার হিসেবে প্রদান করা হয়।
এ সময় ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান ও এমপি মাহমুদুল হক রুবেলের ভাই ইঞ্জিনিয়ার মো. মেজবাউল হক বাবু জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের হাতে গাড়ির চাবি তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেরপুর-৩ আসনের এমপি মাহমুদুল হক রুবেল বলেন, থানার পুরাতন গাড়িটি দিয়ে এলাকায় আসামি ধরতে গেলে প্রায়ই বিকল হয়ে পড়ে। এতে অপরাধ দমনে ব্যাঘাত সৃষ্টি হয়। তাই নতুন এই পিকআপ ভ্যান যুক্ত হওয়ায় থানা পুলিশের টহল কার্যক্রম, অপরাধ দমন, উদ্ধার অভিযান এবং জরুরি সেবার সক্ষমতা বাড়বে। বিশেষ করে দুর্গম সীমান্তবর্তী এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে থানা পুলিশের থাকা দুইটি গাড়ির পাশাপাশি এ যানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট সূত্রে জানা যায়, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের বাবা প্রয়াত সংসদ সদস্য জননেতা ডা. সেরাজুল হকের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে থানাকে পিকআপ ভ্যান প্রদানও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন