ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঘায় হরিরামপুর মসজিদের ২য় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৩-৮-২০২৬ দুপুর ২:০

রাজশাহীর বাঘা উপজেলার ৪নং মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামের মসজিদের দুই তলা ভবনের ছাদের ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের জাতীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

শুভ উদ্বোধন শেষে উপস্থিত সুধী ও এলাকাবাসীর উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাইদ চাঁদ বলেন, "মসজিদ হলো আল্লাহর ঘর ও আত্মিক শান্তির কেন্দ্রস্থল। একটি সমাজকে সুশৃঙ্খল, নীতিবান ও অপরাধমুক্ত হিসেবে গড়ে তুলতে মসজিদের ভূমিকা অপরিসীম। দ্বীনি এ প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন কাজ সুসম্পন্ন করতে পারা আমাদের সকলের দায়িত্ব। আমি সবসময় সাধারণ মানুষের ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কাজে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আসুন, আমরা দলমত নির্বিশেষে সকলে মিলে এলাকার প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করি।

উদ্বোধনী অনুষ্ঠানে মনিগ্রাম ইউনিয়ন ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষ ও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: 
- মো. হেলালউদ্দিন রিয়াল, সভাপতি, মনিগ্রাম ইউনিয়ন বিএনপি
- মো. আবদুস সামাদ মুকুল, সাধারণ সম্পাদক, মনিগ্রাম ইউনিয়ন বিএনপি  
- মো. সাইদুর রহমান কালু, সাংগঠনিক সম্পাদক, ৪নং মনিগ্রাম ইউনিয়ন বিএনপি

ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান হাবিব, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. শাহাবুর রহমান, ৩নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ হক ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, ৫নং ওয়ার্ডের মো. মোসলেম আলী, ৬নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ টুটুল আলী, যুবদল নেতা তৈয়বুর রহমান তরফ, ইউনিয়ন বিএনপি সদস্য মো. জিয়াউর রহমান জিয়া ও মো. সজল আলী খানসহ স্থানীয় সাধারণ মুসল্লি ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মসজিদের সার্বিক উন্নতি, দেশ ও জাতির সমৃদ্ধি এবং হেদায়েত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত