স্বজনদের নামে ভাতা পাইয়ে দেওয়ার অভিযোগ, তদন্তের দাবি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দী ইউনিয়নের সমাজকর্মী মশিউর তালুকদারের বিরুদ্ধে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতা প্রদানে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি দায়িত্বে থেকে তিনি নিজের স্ত্রী, শ্বশুরসহ ঘনিষ্ঠ স্বজন ও পরিচিত ব্যক্তিদের নামে প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সরকারি ভাতা অনুমোদন করিয়েছেন।
অভিযুক্ত মশিউর তালুকদার উপজেলার ওড়াকান্দী ইউনিয়নের মৃত মকবুল তালুকদারের ছেলে এবং ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, সরকারি সুযোগ-সুবিধা বণ্টনের ক্ষমতা ব্যবহার করে তিনি এলাকায় একটি প্রভাববলয় গড়ে তুলেছেন। সম্প্রতি গণমাধ্যমকর্মীদের একটি অনুসন্ধানী দল কয়েকজন ভাতাভোগীর তথ্য যাচাই করলে দেখা যায়, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা গ্রহণকারীদের মধ্যে কয়েকজন স্বাভাবিক জীবনযাপন করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে মশিউর তালুকদারের স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমার কোনো প্রতিবন্ধী কার্ড নেই।”
এলাকাবাসীর অভিযোগ, ভাতা বণ্টনের মাধ্যমে প্রভাব বিস্তারের পাশাপাশি মশিউর তালুকদার ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় সালমা বেগম নামে এক নারী গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, ওই ঘটনায় মশিউর তালুকদার ও তার সহযোগীরা জড়িত ছিলেন। বর্তমানে ওই নারী চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ওই ঘটনার একটি মামলায় মশিউর তালুকদারের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
কাশিয়ানী উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, মশিউর তালুকদার কয়েকদিন ধরে অফিসে অনুপস্থিত রয়েছেন। তিনি ছুটির আবেদন জমা দিয়েছেন বলেও কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, একজন সরকারি কর্মচারী হিসেবে তিনি ক্ষমতার অপব্যবহার করে আত্মীয়-স্বজন ও প্রভাবশালী ব্যক্তিদের নামে অবৈধভাবে ভাতা পাইয়ে দিয়েছেন। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষ প্রমাণিত হলে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে মশিউর তালুকদারের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কাশিয়ানী উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, “লিখিত অভিযোগ বা তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিষয়টি বিভাগীয়ভাবে তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ
নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন
৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি
সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে