দখল, দূষণ ও পলি জমে নাব্যতা হারিয়ে মরা খালে পরিণত হচ্ছে ডাকাতিয়া নদী: বিপর্যস্ত পরিবেশ ও অর্থনীতি
মেঘনা নদী থেকে প্রবাহিত চাঁদপুর, কুমিল্লা ও নোয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঐতিহাসিক ডাকাতিয়া নদী এখন ভয়াবহ দখল ও দূষণের শিকার। কারখানার কেমিক্যাল বর্জ্য, হাট-বাজার, পৌরসভা ও রাইস মিলের ময়লা ফেলার কারণে নদীটির পানি মারাত্মক দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে এ অঞ্চলের মৎস্য সম্পদ, জনস্বাস্থ্য ও সামগ্রিক পরিবেশে দেখা দিয়েছে চরম বিপর্যয়।
অনুসন্ধানে জানা যায়, ১৬০ ফুট প্রশস্ত ডাকাতিয়া নদীর দুই পাড়ে থাকা মনোহরগঞ্জ, লাকসাম ও লালমাই উপজেলার একশ্রেণীর প্রভাবশালী ভূমিদস্যু নদীর জমি দখল করে বসতবাড়ি ও মার্কেট নির্মাণ করেছে। দখল ও পলি জমার কারণে নদীটি কোথাও কোথাও মাত্র ৪০ থেকে ৬০ ফুটে সংকুচিত হয়ে পড়েছে। একসময় এই নদী দিয়ে লঞ্চ-স্টিমার ও ট্রলারযোগে ইট, বালু, ধান, চাল, পাটসহ নানা নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহন করা হতো। মনোহরগঞ্জ বাজার থেকে আমতলী, কালিয়াপুর, ইছাপুরা ও লাকসাম রুটে পণ্যবাহী নৌযান চলাচল এখন পুরোপুরি বন্ধ। এতে চরম লোকসানের মুখে পড়ে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
এছাড়া, নদীটির পানি সেচ কাজে ব্যবহার করতে না পারায় কৃষিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। ক্ষতিকর কেমিক্যালযুক্ত পানির কারণে ইরি-বোরোসহ বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে এবং উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে। অন্যদিকে, পলি ও বর্জ্য জমে পানি দূষিত হওয়ায় দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হতে বসেছে, যার ফলে বেকার হয়ে পড়ছেন নদীনির্ভর হাজারো মৎস্যজীবী।
এলাকাবাসীর পক্ষে জানা যায়, স্থানীয় বাজারগুলোর ভূমি অফিস থেকে নামমাত্র মূল্যে লিজ নিয়ে অনেকেই নদীর জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও বহুতল ভবন গড়ে তুলেছেন। পরিবেশ ও নদী রক্ষায় দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. সফিকুর রহমান গত ০৬/০৭/২৬ ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক এবং কুমিল্লার জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন।
নদীটির সীমানা পুনরায় নির্ধারণসহ জরুরি ভিত্তিতে খনন ও সংস্কার কাজের জন্য স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম এবং প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রোজী আক্তার জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়