ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৩-৮-২০২৬ দুপুর ২:৭

বরিশালের বাকেরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলটন চন্দ্র পালের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বাকেরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের ইতিবাচক কার্যক্রম তুলে ধরা এবং জনস্বার্থে গঠনমূলক সহযোগিতার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে নবাগত ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, “সাংবাদিকেরা সমাজের দর্পণ। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন গতিশীল করা সম্ভব নয়। বাকেরগঞ্জ একটি বৃহৎ উপজেলা; এখানকার মাদক, জুয়া, বাল্যবিয়ে ও কিশোর গ্যাংসহ সকল সামাজিক ব্যাধি নির্মূলে আপনাদের বস্তুনিষ্ঠ ভূমিকা কামনা করছি।”

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, আমেরিকা প্রবাসী সোলায়মান সেরনিয়াবাত এবং কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল।

সাংবাদিকদের পক্ষ থেকে বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন এবং দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক মো. হাবিবুর রহমানসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত থেকে উপজেলার নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান