রাজারহাটে লাইসেন্সবিহীন জবাইখানা পরিচালনা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাককাটি এলাকায় অবস্থিত ওবায়দুল ট্রেডার্সে মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্সবিহীন জবাইখানা ও মাংস বিক্রয় স্থাপনা পরিচালনার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই জবাইখানা ও মাংস বিক্রয় কার্যক্রম পরিচালনা করছে বলে প্রমাণিত হয়। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৯(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২৪(১) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা সহকারি কমিশনার(ভূমি)সামিউর রহমান ও প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন সহ হাসপাতালের প্রতিনিধি এবং রাজারহাট থানা পুলিশের সদস্যরা।
অভিযান শেষে নিবাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান সংশ্লিষ্ট ব্যবসায়ীকে আইনানুগ লাইসেন্স গ্রহণ করে স্বাস্থ্যসম্মত পরিবেশে কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন