ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সড়ক দূর্ঘটনা প্রতিরোধে ইসলামী ছাত্র আন্দোলনের তিন দফা দাবিতে মানবন্ধন


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৩-৮-২০২৬ দুপুর ২:৯

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলী টানেল মোড়ে সংঘটিত ভয়াবহ সড়ক দূর্ঘটনার প্রতিবাদে জনগণের ন্যায্য ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন  আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
‎
‎রোববার (০২) আগস্ট বিকাল ৫ টার দিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার সভাপতি আবরারুল হক জাবের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্ণফুলী  টানেল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎এতে উপস্থিত ছিলেন,মাওলানা হাফেজ আরিফ উদ্দিন,মাওলানা হাফেজ আমির হোসাইন, মাওলানা হাফেজ নেজাম উদ্দিন তালুকদার, মুহাম্মাদ হোসাইন।
‎বক্তারা বলেন,কর্ণফুলী টানেল চালুর পর আনোয়ারা চট্টগ্রামের গেটওয়েতে পরিণত হলেও এখানকার মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ৩০ তারিখের দূর্ঘটনা এর জ্বলন্ত প্রমাণ।জনস্বার্থের এই ন্যায্য দাবি অতি দ্রুত বাস্তবায়ন না হলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
‎
‎মানববন্ধন থেকে প্রশাসনের নিকট ৩ দফা যৌক্তিক দাবি পেশ করা হয়: টানেল মোড় সহ আনোয়ারার সকল যানজটপূর্ণ স্থানে স্থায়ী ট্রাফিক পুলিশ মোতায়েন এবং যানবাহন ও ড্রাইভারের লাইসেন্স নিশ্চিত করতে হবে।আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।আনোয়ারার সকল কলকারখানায় চাকরির ক্ষেত্রে যোগ্য স্থানীয় শ্রমিকদের অগ্রাধিকার দিতে হবে।
‎
‎এছাড়াও উপস্থিত ছিলেন,ছাত্রনেতা মুহাম্মদ বিন আমিন, মাহমুদউল্লাহ,আজাদ,আব্দুল্লাহ রাফি সহ থানা শাখার দায়িত্বশীলবৃন্দ প্রমুখ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান