তিন বছরেও শেষ হয়নি শিশু রজনী হত্যা মামলার বিচার, ব্যানার হাতে বাবার ন্যায়বিচারের আকুতি
বগুড়ার ধুনটে আলোচিত শিশু আল মায়দা আক্তার রজনী হত্যা মামলার বিচার তিন বছরেও শেষ হয়নি। দীর্ঘসূত্রতায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন নিহত শিশুর পরিবার। দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার টাঙিয়েছেন নিহতের বাবা মো. গাজিউর রহমান।
রোববার (২ আগস্ট) সকালে তিনি নিজ হাতে ধুনট পৌর শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে এসব ব্যানার টাঙান। ব্যানারে রজনী হত্যা মামলার দ্রুত বিচার শেষ করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ মে বিকেলে ধুনট উপজেলার এলাঙ্গী পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় প্রথম শ্রেণির শিক্ষার্থী আল মায়দা আক্তার রজনী। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন ৫ মে সন্ধ্যায় এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের পেছনের একটি পরিত্যক্ত ঝোপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মো. গাজিউর রহমান বাদী হয়ে ধুনট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও হত্যা অভিযোগে মামলা দায়ের করেন।
দীর্ঘ তিন বছর পেরিয়ে গেলেও মামলার বিচার শেষ না হওয়ায় হতাশ গাজিউর রহমান বলেন, “মেয়েকে হারানোর যন্ত্রণা কোনোদিন শেষ হবে না। তবে অন্তত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হলে কিছুটা স্বস্তি পেতাম। তিন বছরেও বিচার শেষ না হওয়ায় আমরা চরম হতাশ। দ্রুত বিচার শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।”
আদালত সূত্রে জানা গেছে, মামলাটির সর্বশেষ শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ আগস্ট ২০২৬। ওই দিন মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শিশু ধর্ষণ ও হত্যার মতো স্পর্শকাতর মামলার বিচার দ্রুত সম্পন্ন হওয়া জরুরি। এতে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে এবং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন