ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শরণখোলায় শীর্ষ মাদক কারবারি ইলিয়াস গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ৩-৮-২০২৬ দুপুর ২:১৩

​বাগেরহাটের শরণখোলায় থানা পুলিশের এক দুঃসাহসিক ও শ্বাসরুদ্ধকর অভিযানে এলাকার শীর্ষ ও চিহ্নিত মাদক কারবারি ইলিয়াস তালুকদারকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার রায়েন্দা বাজারের ওয়াপদা কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃত ইলিয়াস ওই এলাকার মৃত হাসেম তালুকদারের ছেলে। অভিযান শেষে তার বসতঘর তল্লাশি করে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র—দা, চাইনিজ কুড়াল ও চাপাতি উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিনের ত্রাস ও মাদক কারবারি ইলিয়াস গ্রেপ্তারের খবরে স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে শরণখোলা থানা পুলিশের একটি চৌকস দল ইলিয়াসের বাড়িতে আকস্মিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধূর্ত ইলিয়াস কৌশলে নিজ বাড়ি থেকে পালিয়ে পাশের ওয়াপদা কলোনির বাউন্ডারি ওয়াল টপকে নদীর পানিতে ডুব দিয়ে আত্মগোপন করেন। তবে পুলিশের বিচক্ষণতা ও নিরলস তল্লাশির মুখে শেষ পর্যন্ত তাকে নদী থেকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে সক্ষম হয় অভিযানকারী দল। পরবর্তীতে তার ঘরে তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিয়াস এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তবে প্রতিবারই আদালত থেকে জামিনে বেরিয়ে এসে পুনরায় পুরোনো মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠেন। বর্তমানে তার বিরুদ্ধে শরণখোলা থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

​ইলিয়াসের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে দীর্ঘদিনের আতঙ্ক থেকে মুক্তি পান স্থানীয় সাধারণ মানুষ। ওয়াপদা কলোনি এলাকার বাসিন্দা কুলসুম বেগম স্বস্তি প্রকাশ করে বলেন, ​"ইলিয়াস এলাকায় প্রকাশ্যে মাদকের কারবার করত। তার অধীনে ৪ থেকে ৫ জনের একটি সিন্ডিকেট দিনরাত ইয়াবার ব্যবসা চালাত। মাদকসেবী ও বখাটেদের আনাগোনার কারণে ভয়ে আমরা স্বাভাবিকভাবে ঘর থেকে বের হতে পারতাম না।"

​এলাকাবাসী এই সফল ও সাহসী অভিযানের জন্য শরণখোলা থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, গ্রেপ্তারকৃত ইলিয়াসের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (৩ আগস্ট) সকালে তাকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান