ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার কেন্দুয়া সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী-মানবতার এক বিরল দৃষ্টান্ত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৩-৮-২০২৬ দুপুর ২:১৪

অবহেলিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আলো ছড়াতে ২০১৬ সালে যাত্রা শুরু করে নেত্রকোণার কেন্দুয়া সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী। আজও সরকারি স্বীকৃতির পাইনি।  সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান সালমা আক্তারের একক প্রচেষ্টায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন এলাকার বিশেষ শিশুদের একমাত্র ভরসা। 

কেন্দুয়া পৌর সদরে প্রতিবন্ধী শিশুদের পড়াশোনার কোনো প্রতিষ্ঠান না থাকায় পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে ২০১৬ সালে কেন্দুয়া-আঠারোবাড়ী মেইন রোড কমলপুরে একটি টিনশেড বাড়ি ভাড়া নিয়ে  প্রতিবন্ধী একাডেমী প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সমাজসেবক সালমা আক্তার। 

অত্র প্রতিষ্ঠানে শিক্ষক,শিক্ষিকা,আয়া,পিয়ন, নাইট গার্ড হিসেবে অনেকেই বিনা বেতনে সেবা দিতে এগিয়ে আসেন। তাদেরকে নিয়েই সালমা আক্তার প্রতিবন্ধী শিক্ষার্থী সংগ্রহ করে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করেন।

২০১৯ সালে সরকারি নির্দেশনা অনুযায়ী কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করার অনুরোধ করা হলে সালমা আক্তারকে সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়। সভাপতির দায়িত্ব নিয়ে তিনি প্রতিষ্ঠানের জন্য সাজিউড়া রোডে,উপজেলা পরিষদ থেকে ৩০০ গজ দূরে কেন্দুয়া পৌরসভাধীন চন্দ্রগাতী গ্রামে নিজের বড় ছেলের নামে কেনা ৩৫ শতাংশ জমি একাডেমির নামে দান করেন। সেখানে ভবন নির্মাণ করে প্রতিষ্ঠানটি স্থানান্তর করা হয়।

তার ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম,শিক্ষা উপকরণ,খেলাধুলা ও ব্যায়ামের সরঞ্জামও সংগ্রহ করা হয়।

বর্তমানে ২০২১সাল থেকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠাতা সালমা আক্তার অসুস্থতার কারণে এখন আর আগের মতো সময় দিতে পারছেন না।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মামুন মিয়া জানান, নিয়োগকৃত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ৮ বছর ধরে বিনা বেতনে স্বেচ্ছায় বিশেষ শিশুদের সেবা দিয়ে যাচ্ছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বারবার পরিদর্শন করলেও এখন পর্যন্ত বিদ্যালয়টির স্বীকৃতি ও এমপিওভুক্তি হয়নি।

তিনি আরও বলেন,বর্তমান সরকার প্রতিবন্ধীদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী খুব দ্রুত প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি ও এমপিও প্রদানের নির্দেশ দেবেন। সারাদেশের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

এমএসএম / এমএসএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য