ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

চোরাই সিএনজি অটোরিকশা চক্রের বিরুদ্ধে পটিয়া থানার অভিযান, ৩ জন গ্রেপ্তার


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২৬ দুপুর ২:১৪

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চোরাই সিএনজি অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি চোরাই সিএনজি অটোরিকশা।

রোববার (২ আগস্ট) দুপুরে পটিয়া পৌরসদরের বাহুলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসংলগ্ন ফাতেমা মোটরসে এ অভিযান পরিচালনা করে পটিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের চলমান চোরাই যানবাহনবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে কয়েকদিন ধরে চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে চোরাই অটোরিকশা লেনদেনের সময় মো. নুরুল আমিন (৩০), উজ্জ্বল মিয়া (৩৬) ও রিমন আহমদ (২৭) নামে তিনজনকে আটক করা হয়।

আটকদের কাছ থেকে চারটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এর মধ্যে তিনটির কোনো নিবন্ধন নম্বর নেই এবং অপরটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-থ-১১-৪৩৪৩।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই (নিঃ) মো. আখতার হোছাইন, এএসআই (নিঃ) মীর মো. মনির হোসেন, এএসআই (নিঃ) আল আমিন খানসহ পুলিশের একটি দল অংশ নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সংঘবদ্ধ চোরাই যানবাহন চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া অটোরিকশাগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান, চোরাই যানবাহন, সংঘবদ্ধ অপরাধ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ও প্রযুক্তিনির্ভর তদন্ত ভবিষ্যতেও চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান