ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে অবৈধ ‘ক্রস ফিলিং’ গুদামে উপজেলা প্রশাসনের অভিযান


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৩-৮-২০২৬ দুপুর ২:১৫

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে এলপিজি গ্যাসের ‘ক্রস ফিলিং’ কার্যক্রম পরিচালনার অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের আগেই প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  ৩ই আগষ্ট দিবাগত রাতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদুরপাড়া রাস্তার মাথার পূর্ব পাশে পুতুন তালুকদার বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। অভিযানকালে গুদাম থেকে অবৈধ গ্যাস ক্রস ফিলিংয়ে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও ৫০টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপায়ে এলপিজি গ্যাস ক্রস ফিলিং এর গুদামে অভিযান চালানো হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন,অবৈধ ভাবে এলপিজি গ্যাস ক্রস ফিলিং জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার