বাগেরহাটের ফকিরহাট রাস্তায় প্রান গেল মটরসাইকেল আরোহী ঠিকাদারের
বাগেরহাটের ফকিরহাট উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের পিলজংগ শ্যামবাগাত এলাকায় গভীর রাতে রাস্তায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে প্রান গেল সুবাইর রহমান বাবলু (৩৫) নামের একজন ঠিকাদারের। । সোমবার (৩ আগষ্ট) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শেখ সুবাইর রহমান বাবলু খুলনা সোনাডাঙ্গা এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, সুবাইর রহমান ওই রাতে মটরসাইকেল যোগে মোংলা থেকে খুলনায় বাসায় যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের ফরিকহাট উপজেলার উক্তস্থানে একটি মেহগনি গাছের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবাইর রহমান বাবলু কে মৃত ঘোষনা করেন। কাটাখালী হাইওয়ে থানার ওসি শেখ শাহাজাহান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় শেখ শুবাইর রহমান বাবলু নামের একজন ঠিকাদার নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে কাটাখালী হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মটোরসাইকেল জব্দ করেছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ