নোয়াখালীতে জমি দখলচেষ্টা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন
নোয়াখালীর সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চর মটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপি পরিবারের জমি দখলের চেষ্টা, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কয়েক শতাধিক ভুক্তভোগী ও এলাকাবাসী।
আজ দুপুরে ৩ নম্বর ওয়ার্ডে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের আয়োজনে এ মানববন্ধনে বিক্ষোভকারীরা অভিযুক্ত আওয়ামী দোসর ও হত্যা মামলা সহ একাধিক মামলার আসামী সাহাব উদ্দিন ডাকাতের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে ভুক্তভোগী ও সাবেক গ্রাম সরকার সৈয়দ আহম্মদ অভিযোগ করে বলেন, তাদের প্রকৃত মালিকানাধীন ও ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ করার পরও ভুক্তভোগী পরিবারের সদস্যরা সাহাব উদ্দিন ডাকাতের প্রাণনাশের হুমকিতে আতঙ্কে রয়েছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী বলেন, ভুক্তভোগীরা বিএনপি পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও বর্তমানে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আরও জানান, অভিযুক্ত সাহাব উদ্দিন স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সিদ্ধান্তও অমান্য করে আসছেন।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অভিযোগের সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভুক্তভোগী পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন