মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সিদীপের শুকনা খাদ্যসামগ্রী হস্তান্তর
মিরসরাইয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ)-এর উদ্যোগে মিরসরাই উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণের জন্য ৫০০ ব্যাগ শুকনা খাদ্য ও জরুরি চিকিৎসা সামগ্রী উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে।
৩ আগস্ট ( সোমবার) সকাল ১১টা মিরসরাই উপজেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষে ত্রাণ সামগ্রী গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দীন কাদের এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল।
সিদীপের পক্ষে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মো. রশিদুল ইসলাম, এরিয়া ম্যানেজার মো. হুমায়ুন কবির এবং মিরসরাই ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. বাছির উদ্দীনসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের প্রয়োজন বিবেচনায় প্রতিটি ব্যাগে সুষম খাদ্য ও জরুরি স্বাস্থ্যসামগ্রী রাখা হয়েছে। প্রতিটি ব্যাগে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম সুজি, এক বক্স হ্যালো পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এক বক্স এসএমসি ওআরস্যালাইন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বরেন হস্তান্তরিত এই খাদ্যসামগ্রী দ্রুত উপজেলার প্রত্যন্ত এলাকার প্রকৃত বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied