ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২৬ দুপুর ৪:২৪

নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা শিশু একাডেমির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জানা যায়, ক বিভাগে শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত, খ বিভাগে চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং গ বিভাগে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থান দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।এছাড়া ক বিভাগে তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং খ বিভাগে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থান দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রচনা প্রতিযোগিতায় ও ক বিভাগে শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত, খ বিভাগে চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং গ বিভাগে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থান দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কবিতা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।  
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দীন, সহকারী অধ্যাপক মো: এনায়েত হোসেন, জেলা সঞ্চয় বিষয়ক কর্মকর্তা সাইয়্যেদা ফাতিহা তুর রুবাইয়্যাৎ, জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান কাম মিউজিয়াম কিপার ফজিলাতুন নেছাসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান