পাটগ্রামে তিন মাসে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ মামলা, গ্রেপ্তার ৫৭
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মাদক ও অবৈধ জুয়া (ক্যাসিনো) কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পাটগ্রাম থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হকের নেতৃত্বে গত তিন মাসে ধারাবাহিক অভিযানে ৫০ মামলা ও ৫৭ জনকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।
থানা সূত্রে জানাযায়, চলতি বছরের এপ্রিল, মে ও জুনের ৩১ তারিখ পর্যন্ত —এই ৩ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৫৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে এপ্রিল মাসে মাদকের ৯টি মামলায় ১০ জন, মে মাসে ২০টি মামলায় ২৫ জন এবং জুন মাসে ১৩টি মামলায় ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া একই সময়ে জুয়া (ক্যাসিনো) বিরোধী অভিযানেও সক্রিয় ছিল পুলিশ। দুই মাসে মোট ১২টি ক্যাসিনো মামলা দায়ের করা হয়েছে, যেখানে ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এপ্রিলে ৬টি মামলায় ৮ জন, মে মাসে ৫টি মামলায় ৭ জন এবং জুন মাসে ১টি মামলায় ১ জন আসামি গ্রেপ্তার হয়।
থানা সূত্র জানায়, মাদক ও জুয়ার মতো অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে উপজেলায় মাদক ও জুয়া নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে। তবে এই সাফল্য ধরে রাখতে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত ৩ মাসে পাটগ্রাম থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ৫০টি মামলা দিয়ে ৫৭ জন আসামিকে গ্রেপ্তার করলেও একই সময়ে পাটগ্রাম উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লালমনিরহাটের কোনো অভিযান বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, মাদক নিয়ন্ত্রণে বিশেষায়িত সংস্থাটির দৃশ্যমান কার্যক্রম কেন নেই?
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, "মাদকের বিরুদ্ধে পাটগ্রাম থানা পুলিশের জিরো টলারেন্স আনতে অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলবে। এ কাজে জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন