কালকিনিতে পারিবারিক দ্বন্ধের জেরে অসহায় যুবকের বসতবাড়ি ভাংচুর: আহত-১
মাদারীপুরের কালকিনিতে পারিবারিক দ্বন্ধের জেরে আব্দুল্লাহ মামুন নামের এক দরিদ্র যুবকের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে দুর্বত্তরা। এসময় তাদের বাধা দিলে ওই যুবকের স্ত্রী আহত হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রোববার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার উত্তর শিকারমঙ্গল গ্রামের দরিদ্র যুবক আবদুল্লাহ মামুনের সঙ্গে তার পিতা করিম সরদারের দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্ধ চলে আসছিল। এর জের ধরে রোববার রাতের আধারে একদল দুর্বত্তরা মিলে দেশী অস্ত্র নিয়ে আবদুল্লাহ মামুনের বসতবাড়ি কুপিয়ে ও পিটিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এসময় তাদের বাধা দিলে মামুনের স্ত্রী নিপা বেগমকে পিটিয় আহত করে ফেলে রেখে যায় হামলাকারীরা। আহত নিপা বেগম অভিযোগ করে বলেন, আমার ননদ জামাই মনির ও আমার শ্বশুরের নেতৃত্বে বেশকিছু লোকজন এসে রাতের আধারে আমাদের বসতবাড়ি ভাংচুর চালিয়ে গুড়িয়ে দিয়েছেন। এসময় ঘরে থাকা মালামাল লুট করেছে তারা। আমরা গরীব মানুষ এখন যাব। আমাদের বাড়ি ছাড়া করার পায়তারা করেতেছে তারা। আমি হামলাকারীদের বিচার চাই প্রশাসনের কাছে। ভুক্তভোগী আব্দুল্লাহ মামুন বলেন, ৪ বছর আগে আমার বাবা খাট থেকে পড়ে গিয়ে পা ভেঙ্গে গিয়েছিল। এখন সে আগের সেই ডাক্তারী রিপোর্ট দেখিয়ে আমাকে বাড়ি ছাড়া করার জন্য অপপ্রচারে নেমেছে। আমি বাড়ি না থাকার সুযোগে রাতের আধারে মাস্তান লেলিয়ে দিয়ে আমার বসত ঘর সব তছনছ করে ফেলেছে আমার ভগ্নিপতি মনির ও আমার বাবা। আমার স্ত্রীর হাত ভেঙ্গে দেয়া হয়েছে। আমি থানায় অভিযোগ করেছি। আমি মনিরের বিচার চাই। এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত মনির ঘটনা অস্বীকার করেন। এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, হামলা ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর