ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে ১৫ বছরের কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ৩-৮-২০২৬ দুপুর ৪:২৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বড় বোনের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ১৫ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দিন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার নাজিম উদ্দিন উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর বালুয়া এলাকার মো. অদনের ছেলে। রোববার (২ আগস্ট) সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে একই দিন রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বড় বোনের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল ওই কিশোরী। বাড়ির অদূরে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা নাজিম উদ্দিন তাকে জোরপূর্বক তুলে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে মুখে ওড়না পেঁচিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় পাশ দিয়ে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন ঘটনাটি টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্ত নাজিম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। রোববার রাতে অভিযুক্ত নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ