কুতুবদিয়ায় চিকিৎসকের সরকারি দায়িত্ব পালনে বাধা ও হেনস্তার অভিযোগে থানায় লিখিত অভিযোগ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত এক নারী চিকিৎসকের সরকারি দায়িত্ব পালনে বাধা, হেনস্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে হাবিব কুতুবী নামে এক ব্যক্তির বিরুদ্ধে কুতুবদিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
অভিযুক্ত হাবিব কুতুবী উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মগডেইল এলাকার আকতার হোসেনের ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে দক্ষিণ ধুরং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শুলকলালপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে হারুন বিষপানজনিত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান লিজা জানান, হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই রোগীর চিকিৎসা শুরু করা হয়।
অভিযোগে বলা হয়েছে, চিকিৎসা চলাকালে হাবিব কুতুবী জরুরি বিভাগে প্রবেশ করে চিকিৎসকদের উদ্দেশে আক্রমণাত্মক আচরণ করেন এবং পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করতে থাকেন। এতে হাসপাতালে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়। দায়িত্বরত আনসার সদস্যরা তাকে শান্ত করার চেষ্টা করলেও তিনি আরও বেপরোয়া আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশ হাসপাতালে পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যান।রোগীর স্বজনরা জানান, অভিযুক্ত ব্যক্তি তাদের পরিচিত নন। তার আচরণের কারণে চিকিৎসা কার্যক্রম বিঘ্নিত হয়েছে বলে তারা অভিযোগ করেন।
এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মারুফ বলেন, মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান লিজার লিখিত অভিযোগের ভিত্তিতে সরকারি কাজে বাধা, নারী চিকিৎসকের ওপর হেনস্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় আবেদন পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযোগপত্রের অনুলিপি কক্সবাজারের সিভিল সার্জন ও কুতুবদিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও প্রেরণ করা হয়েছে।
এদিকে হাবিব কুতুবী নামের ওই ব্যক্তি ফেইসবুক লাইভে নিজেকে সঠিক দাবি করেন। ভুক্তভোগী পরিবারকে জিম্মি করে পুলিশ বক্তব্য নিয়েছে বলেও অভিযোগ তুলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান