ভূরুঙ্গামারীতে ৩নং তিলাই ইউনিয়নে মাদকবিরোধী মানববন্ধন
মাদকের করালগ্রাস থেকে যুব সমাজকে রক্ষা এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নম্বর তিলাই ইউনিয়নে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) উপজেলার তিলাই মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকবিরোধী গণসচেতনতার পরিবেশ সৃষ্টি হয়। আয়োজনে ৩নং তিলাই ইউনিয়নের সবস্তরের জনসাধারণ। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। বিশেষ করে যুব সমাজ মাদকের ছোবলে বিপথগামী হয়ে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করছে। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান অব্যাহত রাখতে হবে। বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন ,তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে সকলের প্রতি অনুরোধ করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, তিলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদুল হক শাহিন শিকদার, বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম ইয়াছিন, এনসিপি উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণসহ প্রমুখ । মানববন্ধনে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied