পুকুর থেকে মাটি উত্তোলন ও গাছ কাটার পর দাউদকান্দির বিরবাগ গোয়ালীতে সদ্য সংস্কার করা সড়ক ধসে জনদুর্ভোগ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিরবাগ গোয়ালী গ্রামের কুঁড়েরপাড় এলাকায় কয়েক মাস আগে সংস্কার করা একটি সড়কের প্রায় ২০ মিটার অংশ ধসে গেছে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিরবাগ গোয়ালী কুঁড়েরপাড় এলাকার বোরহান তালুকদারের পুকুরসংলগ্ন সড়কের প্রায় ২০ মিটার অংশ ভেঙে নিচে দেবে গেছে। সড়কটির পাশে থাকা ফাইবার অপটিক্যাল ব্রডব্যান্ড লাইনের খুঁটিও পুকুরে পড়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশের পুকুর থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, পরে পুকুরের পানি সেচে মাছ আহরণ এবং পুকুরপাড়ের বড় বড় গাছ কেটে বিক্রি করার কারণে মাটির ধারণক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় সদ্য সংস্কার করা সড়কটি ধসে যায়।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় কয়েক মাস আগে প্রায় ৩৭ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়। কাজটি বাস্তবায়ন করেন ঠিকাদার বোরহান উদ্দিন ভূইয়া এবং প্রকল্পের দায়িত্বে ছিলেন প্রকৌশলী রাজু আহমেদ।
প্রকৌশলী ও ঠিকাদার প্রতিনিধি রাজু আহমেদ বলেন, "সদ্য সংস্কার করা সড়কটি ভেঙে যাওয়ায় একদিকে যেমন সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন, অন্যদিকে আমাদের জামানতের অর্থ নিয়েও দুশ্চিন্তায় রয়েছি। রাস্তার পাশের গাছ কেটে বিক্রি এবং পুকুরের পানি সেচে মাছ ধরার কারণে সড়কের প্রায় ২০ মিটার অংশ ধসে গেছে। দ্রুত গাইড ওয়াল নির্মাণ করে পুনরায় সংস্কার না করলে ক্ষতি আরও বাড়তে পারে। এতে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকা ব্যয় হতে পারে।"
এলাকাবাসী জানান, সড়কটি বিরবাগ গোয়ালী গ্রামের মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ। ধসের কারণে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত অংশে গাইড ওয়াল নির্মাণ এবং সড়কটি পুনঃসংস্কারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয়দের মতে, সরকারি অর্থে সংস্কার করা একটি গুরুত্বপূর্ণ সড়ক অল্প সময়ের মধ্যে ধসে পড়া অত্যন্ত উদ্বেগজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ