ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৮-২০২৬ বিকাল ৫:৪০

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর প্রতিনিধি এস.এম জুলফিকারের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, রোববার বিকেলে উপজেলার পুরাতন নাহার সিনেমা হলের মোড়ে চায়ের দোকানে বসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মাদক ব্যবসায়ী মাসুম হাওলাদার তাঁর এক পরিচিত দোকানের কর্মচারীকে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে পৌনে ৫টার দিকে সাংবাদিক জুলফিকার ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ী মাসুম হাওলাদার, তাঁর ছেলে ইয়াসিন হাওলাদার, ভাই যুবদল কর্মী সবুজ হাওলাদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদার ও রিয়াজ উকিলসহ ২০-২৫ জন সন্ত্রাসী তাঁর ওপর চড়াও হয়ে মারধর করে এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুর চালায়। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনার প্রতিবাদে রোববার রাতে জরুরি সভা ডেকে হামলাকারীদের গ্রেফতার ও বিচারে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করে গৌরনদী প্রেসক্লাব। একই সাথে অভিযুক্ত নেতাদের দল থেকে বহিষ্কার না করা হলে যুবদল ও ছাত্রদলের সংবাদ বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়। এ ঘটনায় আহত সাংবাদিক জুলফিকার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে, আসামিদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে সোমবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ঘণ্টা ব্যাপি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, খোকন আহাম্মেদ হীরা, সহ-সাধারণ সম্পাদক আমিনা আকতার সোমা, সদস্য বিএম বেলাল ও কাজী আল আমিন প্রমুখ।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, ঘটনার পর মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সবুজ হাওলাদার ও ফারুক উকিলকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান