ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৩-৮-২০২৬ বিকাল ৫:৫৮
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে যশোরের অভয়নগরে দুই সার ব্যবসায়ীকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে উপজেলার মরিচা বাজার ও শুভরাড়া বালুরঘাট বাজারে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। অভিযানে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে টিএসপি সার বিক্রির দায়ে মরিচা বাজারের মেসার্স মাসুদ-মামুন ট্রেডার্স-এর মালিক মাসুদ মোল্লাকে ১০ হাজার টাকা এবং শুভরাড়া বালুরঘাট বাজারের মেসার্স ভাই ভাই কৃষি স্টোর-এর মালিক রিয়াজ উদ্দীনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ৫০ কেজি ওজনের এক বস্তা সরকারি টিএসপি সারের নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও এক কৃষকের কাছে তা ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়েছিল। অভিযোগের সত্যতা পাওয়ার পরই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানার আদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান, সরকারি মূল্য অমান্য করে সার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস