ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২৬ বিকাল ৫:৫৮

নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে  গুরুদাসপুর থানা পুলিশ। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে  সোমবার (৩ আগস্ট) দুপুরে তাঁকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে আটক করা হয়।  

স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, সোমবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে ‘লিগ্যাল এইড’ নামের একটি প্রতিষ্ঠানের সেমিনার হওয়ার কথা ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুরুল আলম ও সভাপতি হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের উপস্থিত হওয়ার কথা ছিল। ‘লিগ্যাল এইড’ এর সেমিনার বিলম্ব হওয়ায় চেয়ারম্যান আব্দুল মতিন তার নিজ কক্ষে পরিষদের কাজ করছিলেন। দাপ্তরিক কার্যক্রমে থাকাবস্থায় গুরুদাসপুর থানা পুলিশ চেয়ারম্যান আব্দুল মতিনকে গ্রেপ্তার করেন।

উল্লেখ্য,সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চেয়ারম্যান আব্দুল মতিনের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) ভাইরাল হয়। এর পর থেকে তিনি গোপনে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে জানাযায়। তবে এ ঘটনায় আব্দুল মতিন বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, চেয়ারম্যান ও সাবেক গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মতিনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করা হয়েছে। গ্রেফতারের পরপরই তাঁকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান