পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
কক্সবাজারের পেকুয়া উপজেলায় চট্রগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জের টইটং বিটের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।
সোমবার দুপুরে উপজেলার টইটং ইউনিয়নে এ অভিযোগ পরিচালনা করা হয়।অভিযানে বিভিন্ন স্থানে মজুদ করে রাখা বালুর স্তূপ ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এ সময় অভিযানে সহযোগিতা করে পেকুয়া থানা পুলিশ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, টইটং ইউনিয়নের ঢালারমুখ, ছনখোলা ও মধুখালির মোস্তাকের দোকানসংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলের ছড়া থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তোলিত বালুর কয়েকটি স্তূপ জব্দ করে তা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, যাতে সেগুলো আর বিক্রি বা পরিবহন করা না যায়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেকুয়া থানা পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। বন বিভাগের কর্মকর্তারা জানান, সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে গিয়ে বালু জব্দ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি। বন বিভাগের পক্ষ থেকে সংরক্ষিত বনাঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় স্থানীয়দের সহযোগিতা কামনা করছি।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন