ঢাকা সোমবার, ৩ আগস্ট, ২০২৬

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।


তাহিরপুর প্রতিনিধি  photo তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২৬ রাত ৯:৮

সুনামগঞ্জে সপ্তম শ্রেণিতে পড়া ১৩ বছর বয়সী এক মেয়ের বিয়ে ভেস্তে দিয়েছে উপজেলা প্রশাসন ও এলাকার সামাজিক সংগঠন স্বপ্নের সন্ধান যুব ফোরাম। সোমবার (৩ আগস্ট) দুপুরে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চিকসা এলাকায় এ ঘটনা ঘটে। বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া ওই মেয়ে একই এলাকার বাসিন্দা। তার বাবা বাক প্রতিবন্ধী এবং মা সৌদি আরবে থাকেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ই‌উএনও) নির্দেশনায় বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। বিয়ের গেট খুলে দেওয়া হয়েছে। কিশোরীর স্বজনদের কাছ থেকে লিখিত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ওই কিশোরীর আত্মীয়-স্বজনরা দাবি করেছেন সে পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক করে আদালতে বিয়ে করেছে।

জানা গেছে, ওই কিশোরীর সঙ্গে সোমবার দুপুরে জামালগঞ্জ উপজেলার এক যুবকের বিয়ের দিন ধার্য ছিল। পুরোদমে চলছিল বিয়ের আয়োজন। কিন্তু সকালে এই বিয়ের খবর পান উপজেলা প্রশাসন ও তাহিরপুর উপজেলা সদরের সামাজিক সংগঠন স্বপ্নের সন্ধান যুব ফোরামের সদস্যরা। সবাই খোঁজ নিয়ে জানতে পারেন, কিশোরীটি গত বছর সপ্তম শ্রেণিতে লেখা-পড়া করেছিল। কিন্তু এই বছর তার বিয়ে দেওয়া হচ্ছে। পরে ইউএনও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেন। এদিকে সামাজিক সংগঠন ‘স্বপ্নের সন্ধান যুব ফোরাম’-এর পক্ষ থেকে বিষয়টি থানায় জানানো হয়। থানা থেকেও বিয়ে বাড়িতে পুলিশ পাঠানো হয়। এরপর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুলিশের উপস্থিতিতে বিয়ের গেট খুলে দেন এবং স্বজনদের কাছ থেকে বিয়ে দেওয়া হবে না মর্মে লিখিত অঙ্গীকারনামা নেন।

স্বপ্নের সন্ধান যুব ফোরামের সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম বলেন, মেয়েটি গেল বছর ক্লাস সেভেনে পড়েছে বলে আমরা খবর পাই। সাথে সাথে বিষয়টি আমরা পুলিশকে জানাই। পুলিশ ও মহিলা বিষয়ক কর্মকর্তা বিয়ে বন্ধ করে দিয়েছেন এবং বিয়ের গেট ভেঙে দিয়েছেন। এতে এত কম বয়সে বিয়ে ও সংসারের বোঝা টানা থেকে রক্ষা পেয়েছে মেয়েটি।  

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, খবর পাওয়ার পর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে সেই বিয়েটি বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, একটি মেয়ের বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পাওয়ার পরপরই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং বিয়েটি বন্ধ করা হয়েছে।

Aminur / Aminur

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি