শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময় সভা
শিক্ষার গুণগত মান উন্নয়নে সোমবার বরিশালের উজিরপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কারফা পাবলিক একাডেমিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট সোমবার বেলা ১১ টায় একাডেমি মিলনায়তনে ওই মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি প্রণয় বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন, একাডেমির প্রধান শিক্ষক সুশীল কুমার ওঝা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সচেতনতা জরুরি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহপাঠনিক কার্যক্রম যেমন খেলাধুলা, বিতর্ক-চর্চা, সাহিত্য-সংস্কৃতির চর্চা করতে হবে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটে। পাশাপাশি শিক্ষার্থীর শরীর ও মন ভালো থাকে। এ সময় তিনি একাডেমীর সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।
প্রধান বক্তা বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাঠদানের সময়োপযোগী কৌশল প্রয়োগ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে হবে। তিনি এ সময় শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের করণীয় নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
প্রধান শিক্ষক সুশীলত ওঝা তার স্বাগত বক্তব্যে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
বিশেষ অতিথির বক্তব্য উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা করতে উৎসাহিত করতে হবে। সন্তান কখন কী করছে সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এ সময় অভিভাবকগন অতিথিবৃন্দের কাছে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রণয় বিশ্বাস বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রয়েছে তেমনি ভূমিকা রয়েছে অভিভাবকদেরও।
সভাপতি আরো বলেন, একজন শিক্ষার্থী শিক্ষকদের সান্নিধ্যে থাকে দিনে ৬-৭ ঘন্টা, কিন্তু অভিভাবকদের সঙ্গে থাকে বাকি সময়টা। তাই অভিভাবকদের সচেতনতা জরুরি।
মতবিনিময়ে সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণমান্য ব্যক্তিত্ব ভীষ্মদেব বিশ্বাস, শংকর চন্দ্র বৈদ্, অরুণ বিশ্বাস লিটুসহ আট শতাধিক শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
মতবিনিময় সভার পাশাপাশি ওইদিন শিক্ষা প্রতিষ্ঠানটির অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
Aminur / Aminur
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied